সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মক্কায় ইসরাইলি সাংবাদিক বিশ্বজুড়ে সমালোচনার ঝড়!

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মুসলমানদের পবিত্র নগরী মক্কায় অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় এক ইসরাইলি সাংবাদিক প্রবেশের ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার মধ্য দিয়ে আবারও ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি নতুন করে সামনে এসেছে বলে মনে করছেন অনেকে। মুসলমানদের পবিত্র মক্কা নগরীতে অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশ করেন এক ইসরাইলি সাংবাদিক। সঙ্গে ছিলেন স্থানীয় গাইড। খবর আল-জাজিরা। বিষয়টি এরইমধ্যে আলোড়ন তুলেছে। গিল তামারি নামের ওই সাংবাদিক ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের সংবাদকর্মী বলে জানিয়েছে আলজাজিরা। চ্যানেলটির এক ভিডিওতে দেখা যায়, গিল তামারি এবং তার স্থানীয় গাইড মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান কাবা শরিফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের হিব্রু ভাষায় কথা বলতে দেখা যায়। পরে দ্রুতই তারা ইংরেজিতে কথা বলতে শুরু করেন। এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। টুইটারে ‘আ জিউ ইন মক্কা’স গ্র্যান্ড মস্ক’ নামে একটি হ্যাশট্যাগ ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। ইসরাইলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়েছেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris