সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক জেলে

Paris
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

এফএনএস : নাটোরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার আরেক আসামি সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত শনিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারীর করা মামলায় আদালত এই আদেশ দেন। গতকাল রোববার নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ ও কোর্ট পরিদর্শক নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানা সূত্রে জানা গেছে, ২৪ জুন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আল-আমিন ভূঁইয়া বাদী হয়ে একটি এজাহার জমা দেন।

 

শুক্রবার রাতে এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়। মামলায় নাসিম উদ্দীন ও নাজমুল হাসানকে আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বাদীর অভিযোগ আসামিরা আদালত চলাকালে বেআইনিভাবে ভিডিও ধারণ করে আদালতের গোপনীয়তা ভঙ্গ করেছেন। একই সঙ্গে নাসিম উদ্দীন ওই ভিডিও তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এবং অপর আসামি নাজমুল হাসান ‘চলনবিল টিভি’ নামক ফেসবুক পেজে প্রচার করেছেন। তারা ভিডিওর ক্যাপশনে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্যও করেছেন, যা আদালত অবমাননার শামিল। তিনি আরও জানান, সাংবাদিক নাসিমকে গ্রেফতারের পর বিকালে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris