২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

প্রকাশিত: ২০ মে ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, রাজশাহী
নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে আসামি হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি হাসিবুল ইসলাম পুলিশকে জানিয়েছে, নিহত মোস্তফার করা একটি মামলার জের ধরেই তাকে হত্যা করা হয়।

এদিকে, গত ২ মে দামকুড়া থানা এলাকার অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যা মামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার গাজিউর রহমান আরো বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।” তিনি আরও জানান, কিশোর গ্যাং সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং অভিযুক্তদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন