সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

Paris
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করেন নবনিযুক্ত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি রোববার (১২ জুলাই) সকালে বৃষ্টি উপেক্ষা করে ঢাকার চন্দ্রিমা উদ্যোনে অবস্থিত মাজারে রাজশাহীর বিভিন্ন স্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে এই কর্মসূচী পালন করেন। এ লক্ষে শনিবার দিবাগত রাত ১২টায় প্রায় আঠারো বড় বাস, সঙ্গে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনে করে তারা ঢাকায় যান। সহস্রাধিক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। এসময়ে রাজশাহী মহানগরীর অন্তর্গত রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী ও কৃষকদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলী ও দোয়ার পুর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময়জীবন সম্পর্কে আলোকপাত করেন। এরপর দোয়া করা হয়। দোয়া শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ মৃত সকল মুসলিম এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রাপ্ত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেন। এরপর তিনি গত ১৪ জুন ২০২৬ ইং তারিখ যোগদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris