শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে একজন বহিরাগতকে চোর সন্দেহে মারপিটে হত্যাকাণ্ডের ঘটনায় ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) আনুমানিক রাত ৮.৩০ টায় একজন অজ্ঞাত নামা যুবককে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল এর জুরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানাকে জানালে পিবিআই এর মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম রাকিবুল হাসান রকি (৩১)।

তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটের দাগ থাকায় নিহতের বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, গোয়েন্দা তথ্য, ছাত্রদের ভাষ্য এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে রাজশাহী নার্সিং কলেজের হোস্টেলে কাল সন্ধ্যায় এ যুবক প্রবেশ করলে চুরি করার সন্দেহে ছাত্ররা তাকে ধরে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে করে রকি গুরুতর আহত হলে ছাত্ররা তাকে রাত ৮.৩০ টায় মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-সাতক্ষীরা জেলার তালা থানার তালা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ সোয়েব আক্তার শিমু (২৫); নড়াইল জেলার নড়াইল সদর থানার ভাওখালী গ্রামের মোঃ ফারুক মোল্লার ছেলে মোঃ ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহী জেলার মোহনপুর থানার চাঁদপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (২৫)। তারা রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত রাকিবুল হাসান রকি চুরির উদ্দেশ্যে রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরবর্তীতে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।
মারধরের একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা হাসপাতাল ত্যাগ করে বলে তদন্তে জানা গেছে।
যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মামলার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris