সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা অযোগ্য দামেস্ক

Paris
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

এফএনএস : বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় প্রথমে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। গতকাল বৃহস্পতিবার ইকোনমিস্টের বার্ষিক প্রতিবেদন এ তথ্য প্রকাশিত হয়।ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অকল্যান্ডকে সরিয়ে ভিয়েনা শহর এবার শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে। অকল্যান্ডে করোনভাইরাসের বিধিনিষেধের কারণে এবার শহরটি ৩৪তম স্থানে জায়গা পেয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পরে দেশটির রাজধানী কিয়েভকে এই বছর অন্তর্ভুক্ত করা হয়নি। রাশিয়ান শহর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সেন্সরশিপের প্রভাবের কারণে র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে নেমেছে। এএফপি জানায়, স্থিতিশীলতা এবং উন্নত অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং সংস্কৃতি ও বিনোদনের প্রচুর সুযোগ প্রভৃতিকে বিবেচনা করে তালিকা দেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সেরা দশ শহর : এর মধ্যে ৬টি দেশই ইউরোপভুক্ত। ভিয়েনার পরেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং সুইজারল্যান্ডের জুরিখ শহর জায়গা করে নিয়েছে। সুইস শহর জেনেভা ষষ্ঠ, জার্মানির ফ্রাঙ্কফুর্ট সপ্তম এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম নবম অবস্থানে রয়েছে। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ক্যালগারি শহরও। পঞ্চম এসেছে ভ্যাঙ্কুভার এবং অষ্টম স্থানে টরন্টো শহরের নাম। দশম স্থানে রয়েছে রয়েছে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ফ্রান্সের রাজধানী প্যারিস তালিকার ১৯তম স্থানে রয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছিল বিশ্বের ৩৩তম ও যুক্তরাষ্টের নিউইয়র্ক ৫১তম বাস যোগ্য শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে চীনের বেইজিং শহর ৭১ নম্বরে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক পৃথিবীর বসবাসের অযোগ্য শহরের তালিকায় তার শীর্ষ স্থান ধরে রেখেছে।


আরোও অন্যান্য খবর
Paris