সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীদের হোম অফিস করার নির্দেশ

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : জ¦ালানি সংকটের কারণে আগামী দুই সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসায় থেকে অফিসের কাজ চালিয়ে নিতে নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। গত শুক্রবার এ ঘোষণা দেয় দ্বীপ রাষ্ট্রটি। পেট্রল ও ডিজেলের তীব্র সংকটের কারণে শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে সোমবার থেকে সীমিত পরিসরে যান চালানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ¦ালানির ব্যবস্থা করতে না পারায় কর্মীসংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

 

১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুত সংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ¦ালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না। বৈদেশিক মুদ্রার মজুত সংকটের সঙ্গে চলছে রেকর্ড মূল্যস্ফীতি। দীর্ঘ সময় মানুষজন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছেন। আর্থিক এই দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশজুড়ে।বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন।


আরোও অন্যান্য খবর
Paris