সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানালেন জুরাইদা

Paris
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস : মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সংকট চরমে পৌঁছেছে। শ্রমিকের অভাবে দেশটির কোম্পানিগুলো ক্রয়াদেশ ফিরিয়ে দিচ্ছে আর খোয়াচ্ছে বিপুল পরিমাণ অর্থ। দেশটিতে শুধু পাম তেল উৎপাদন খাতে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমিকের তীব্র ঘাটতির মধ্যেই স্থানীয় পাম তেল উৎপাদকদের ইন্দোনেশিয়া ও বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানান দাতুক জুরাইদা কামারুদ্দিন। স্থানীয় সময় গতকাল শনিবার মালয়েশিয়ার বৃক্ষরোপণ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক জুরাইদা কামারুদ্দিন এক বিবৃতিতে এসব কথা বলেন। এ সময় তিনি আবাদ মালিকদের উদ্দেশে বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের শ্রমিকদের ওপর খুব বেশি নির্ভরশীল না হয়ে ভবিষ্যতে অবশ্যই ভারত ও পাকিস্তানের মতো দেশের শ্রমিকদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

 

তিনি মালয়েশীয় এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশনকে (এমইওএ) আশ্বাস দিয়ে বলেন, তার মন্ত্রণালয় বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয়, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং কো-অপারেটিভ কমিশনের মতো অন্যান্য বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে এ সমস্যাটি দ্রুত সমাধান করা যায়।এদিকে, কোভিড-১৯ মহামারির কারণে মালয়েশিয়ায় বন্ধ থাকা বিদেশি শ্রমিক নিয়োগ পুনরায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হলেও সরকারি অনুমোদনের ধীরগতির কারণে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক ফেরত আসতে পারেনি। শ্রমিকদের সুরক্ষা নিয়ে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সঙ্গে আলোচনার দীর্ঘসূত্রতাকেও আরেকটি কারণ বলছেন শিল্পগোষ্ঠী, কোম্পানি ও কূটনীতিকরা। রফতানিনির্ভর মালয়েশিয়ার এই দেশটি কারখানা পরিচালনা, বৃক্ষরোপণ এবং সেবা খাতের চাকরির জন্য লাখ লাখ বিদেশি শ্রমিকের ওপর নির্ভর করে থাকে। কারণ, এসব কাজকে মালয়েশিয়ার স্থানীয়রা নোংরা, বিপজ্জনক ও কঠিন বলে মনে করেন এবং এগুলোতে সম্পৃক্ত হওয়া থেকে স্থানীয় নাগরিকরা তাদের নিজেদের দূরে রাখেন।


আরোও অন্যান্য খবর
Paris