বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

‘সিরিয়াল রেপিস্ট’ শামিম

Paris
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

এফএনএস : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনায় আসামি ‘সিরিয়াল রেপিস্ট’ মো. শামিম হোসেন মৃধাকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গত ১১ জুন ভান্ডারিয়ায় একস্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ‘সিরিয়াল রেপিস্ট’ শামিম ঢাকায় পালিয়ে এসে আত্মগোপনে চলে যান। আসামি এর আগেও একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ভান্ডারিয়ায় আলোচিত ধর্ষণকাণ্ডের পর র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় ধর্ষক মো. শামিম হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়।

 

শামিম ওই ধর্ষণের ঘটনায় প্রাথমিকভাবে নিজের দায় স্বীকার করেছেন। ঘটনার বিবরণে তিনি জানান, ভান্ডারিয়ায় স্কুলপড়ুয়া ওই ছাত্রীকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের মুখে ধর্ষণ করে পালিয়ে যান শামিম। এরপরই তিনি ঢাকায় এসে গা ঢাকা দেন। গ্রেপ্তার শামিমকে ‘সিরিয়াল রেপিস্ট’ উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ভান্ডারিয়ার এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ধর্ষণের চেষ্টা করেন শামিম। ২০১৭ সালের ১ নভেম্বর একই এলাকার মাদ্রাসাছাত্রীকে রামদা দিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। একইভাবে ২০২১ সালে ১০ অক্টোবর আরেক মাদ্রাসাছাত্রীকে যৌনপীড়ন করেন তিনি। এসব ঘটনায় ভান্ডারিয়া থানায় বিভিন্ন সময় শামিমের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া, আরও কয়েকটি ধর্ষণকাণ্ডে তিনি জড়িত বলে জানা যায়। কিন্তু ভিকটিমরা লোকলজ্জা ও সামাজিক মর‌্যাদাহানির ভয়ে মামলা করা থেকে বিরত থাকেন। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, শামিম রাজধানীর বাবু বাজার ও গাবতলী এলাকায় সিএনজি এবং প্রাইভেটকারচালক হিসেবে কাজ করেন।

 

১৬ বছর বয়সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও মাদক কেনাবেচার মাধ্যমে অপরাধ জগতে জড়ান তিনি। বিভিন্ন এলাকায় নারী নির‌্যাতন ও ধর্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডের পর আত্মগোপনে চলে যাওয়া ছিল তার কৌশল। তিনি জানান, এ ছাড়া গ্রেপ্তার এড়াতে শামিম এক জায়গায় বেশিদিন অবস্থান করতেন না। তার নামে বিভিন্ন থানায় ধর্ষণ, হত্যাচেষ্টা ও মাদকসহ ১০টির বেশি মামলা রয়েছে। এর আগে ধর্ষণ ও অন্যান মামলায় বিভিন্ন মেয়াদে চার-পাঁচবার কারাভোগও করেছেন। শামিমের বিরুদ্ধে বিভিন্ন থানার মামলায় ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার শামিম ‘বিকৃত মানসিকতার’ বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।


আরোও অন্যান্য খবর
Paris