বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

পবায় অবৈধ পুকুর খননের দায়ে চার জনের জেল

Paris
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার বড়গাছী ইউনিয়নের হাট কানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধ পুকুর খননের দায়ে পুকুর খননের মূলহোতাসহ চার জনের দুই মাসের জেল দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বড়গাছী ইউনিয়নের কানপাড়া এলাকার মো. নূর সাহেদের ছেলে পুকুর খনন সিন্ডিকেটের প্রধান মো. সোহরাব আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লসমী চাকমা। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট এলাকার গণি শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মেদপুর এলাকার গফুর আলীর ছেলে মো. সেলিম মোল্লা, পাবনা জেলার বেড়া উপজেলার ভুপপুর এলাকার মজনু শেখের ছেলে মো. কোরবান আলী। উল্লেখ্য, পবা উপজেলা প্রশাসন ও পবা থানার যৌথ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫ (১) অনুযায়ী অভিযুক্ত চারজনকেই দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris