সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আসছে করোনার ওয়ার্ম ভ্যাকসিন

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

এফএনএস : কোল্ডচেইন বা শীতল সংরক্ষণাগার ছাড়াও রাখা যাবে করোনা টিকা। পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যেই- এমনই ঘোষণা দিয়েছে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা মিনভ্যাকস ল্যাবরেটরি। তারা বলছে, অন্য টিকার জন্য মাইনাস ২ থেকে মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু নতুন এই ভ্যাকসিনের জন্য এর কোনো প্রয়োজন নেই। এটি ৩৭ ডিগ্রি তাপমাত্রায় চার সপ্তাহ এবং ১০০ ডিগ্রি তাপমাত্রায় ৯০ মিনিট পর্যন্ত রাখা যাবে।

ওয়ার্ম ভ্যাকসিন বা উষ্ণ টিকা নামে এই প্রতিষেধক করোনার সব ধরনের বিরুদ্ধে সমান কার্যকর। ইঁদুরের ওপর পরীক্ষায় সফল হওয়ার পর মানুষের ওপর পরীক্ষার জন্য অনুমোদন চেয়েছে সংস্থাটি। করোনাযুদ্ধে অনেকটা সফল ধনী ও উন্নত দেশগুলো। তারা এ ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিজেরা তৈরি কিংবা আমদানি করে নাগরিকদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে আফ্রিকার দরিদ্র অঞ্চলগুলোসহ তৃতীয় বিশ্বে।

তাদের মাত্র ১১ শতাংশ নাগরিককে টিকার আওতায় আনা গেছে। উন্নত বিশ্বের ৭০ শতাংশ মানুষ এ কর্মসূচির সুবিধা নিতে পারলেও টিকার উচ্চমূল্য ও সংরক্ষণাগারের অভাবে পিছিয়ে পড়েছে অন্য দেশগুলো। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় এই কর্মসূচি দুঃসাধ্য হয়ে পড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris