সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নিলামে জেলেনস্কির সই করা বেসবল

Paris
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

এফএনএস : সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাক্ষরিত মেজর লীগের একটি বেসবল নিলাম তোলা হয়েছে। অনলাইন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, বল বিক্রি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ইউক্রেনের ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করা হবে। এনডিটিভি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ২০১৯ সালে বিগ অ্যাপল পরিদর্শনের সময় বলের উপর তার নামটি লিখেছিলেন।আর সেই বলটিই এখন নিলামের মাধ্যমে বিক্রির জন্য উঠেছে। টিএমজেড এর ধারণা, বলটি কমপক্ষে ১৫ হাজার ডলারে বিক্রি হতে পারে। আরআর নিলাম সংস্থা জানিয়েছে, নিউইয়র্কের সরকার বিষয়ক বিশেষজ্ঞ রেন্ডি এল কাপলান বেসবলটি বিক্রি করছেন।

যা তিনি জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েলচেঙ্কোর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। সংহতির অংশ হিসেবে তিনি অর্থের একটি অংশ ইউক্রেনীয় ত্রাণ তহবিলে দান করার পরিকল্পনা করেছেন। এই নিলামটি চলবে ১১মে পর্যন্ত। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ চালানো হয়। আর এ আক্রমণের কঠোর সমালোচনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বারবার যুদ্ধবিরতির আহ্বান ও জানিয়েছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris