সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজের এক নাবিকের মৃত্যু হয়, নিখোঁজ ২৭ জন

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : কৃষ্ণ সাগর থেকে ইউক্রেইন যুদ্ধে নেতৃত্ব দেওয়া রুশ মিসাইল ক্রুজার মস্কভায় লাগা আগুন থামাতে গিয়ে এক নাবিকের মৃত্যু হয় এবং আরও ২৭ জন নিখোঁজ হন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের এই ফ্ল্যাগশিপটিতে বিস্ফোরণ ঘটার পর সেটি ডুবে যায়। শুক্রবার এক বিবৃতিতে প্রথমবারের মতো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে, ওই সময় হতাহতের ঘটনা ঘটেছিল; খবর রুশ বার্তা সংস্থা আরআইএ-র।

এর আগে রাশিয়া বলেছিল, আগুন লেগে মস্কভায় থাকা গোলাবারুদে বিস্ফোরণ ঘটেছে আর তাতে জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মস্কভা ক্রুজারে আগুন লেগেছে আর তাতে গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে। সব নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে।

জাহাজটিতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো অক্ষত আছে। বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সব নাবিককে সরিয়ে ১৫ এপ্রিল সেটিকে টো করে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় বিক্ষুব্ধ সাগরে জাহাজটি ডুবে যায় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য। শুক্রবার দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সফল হয়নি। জাহাজটি রক্ষা করার চেষ্টার সময় এক নাবিকের মৃত্যু হয় এবং আরও ২৭ জন নিখোঁজ হন। বাকি ৩৯৬ জন নাবিককে সরিয়ে নেওয়া হয়।

মিসাইল ক্রুজার মস্কভা ছিল রাশিয়ার সমর ক্ষমতার প্রতীক। কৃষ্ণ সাগর থেকে ইউক্রেইনে হামলার নেতৃত্ব দিচ্ছিল জাহাজটি। ইউক্রেইনের দাবি, তাদের জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে মস্কভা ডুবে গেছে। মস্কভা ১৯৮৩ সালে সোভিয়েত নৌবাহিনীতে যুক্ত হয়। ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভালকান’ ক্ষেপণাস্ত্র বহন করতে পারত মস্কভা, সেসব ক্ষেপণাস্ত্রের পাল্লা অন্তত ৭০০ কিলোমিটার। ২০২১ এর এপ্রিলে রাশিয়ার একজন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল মস্কভাকে ‘কৃষ্ণসাগরীয় নৌবহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ’ হিসেবে বর্ণনা করেছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris