সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী

Paris
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এফএনএস : মহাকাশে ১৮৩ দিন কাটিয়ে গতকাল শনিবার পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে এ কথা বলা হয়েছে। চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটিয়ে তিন নভোচারী বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০ টার কিছু আগে ছোট্ট একটি ক্যাপসুলে করে পৃথিবীতে অবতরণ করেন। তিন নভোচারীর দুজন পুরুষ, একজন নারী। এরা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি ডেজার্ট থেকে গত বছরের অক্টোবরে এই তিন নভোচারীকে নিয়ে শেনঝু-১৩ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে।

মহাকাশে ওয়াং প্রথম চীনা নারী হিসেবে হাঁটাহাঁটি করেন। তিনি এবং তার সহকর্মী ঝাই মহাকাশ কেন্দ্রে কিছু সরঞ্জাম সংযোজন করেন। এই তিন নভোচারী মহাকাশে দু’দুবার হাঁটাহাঁটি ছাড়াও বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান। চীনের মহাকাশ কেন্দ্র তিয়াংগং অন্তত ১০ বছর মহাকাশে তার কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।

এই তিন নভোচারী দ্বিতীয় গ্রুপ হিসেবে তিয়াংগংয়ে অবস্থান করেন। এর আগে গত বছর শেনঝু-১২ মহাকাশ অভিযানে যায় এবং সেখানে ৯২ দিন অবস্থান করে। তবে এখন থেকে চীনা নভোচারীরা তাদের মহাকাশ কেন্দ্রে ছয় মাস অবস্থান করবেন বলে সিসিটিভি জানিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris