সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নিউইয়র্কে পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ২৯

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর হামলার ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে ২৯ জন। খবর নিউইয়র্ক টাইমসের। স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,গত মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে সানসেট পার্কের ৩৬ নম্বর সড়ক স্টেশনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুলি চালায়। এ সময় আক্রমণকারী প্রথমে স্মোক বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে অনেকে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার কেচান্ট সিওয়েল বলেন, ‘এক ব্যক্তি গ্যাস মাস্ক পরে এসে এলোপাথাড়ি গুলি চালায়। প্রথমে সে পাতাল রেলের প্রবেশ পথে, এরপর প্লাটফরমে গিয়ে গুলি চালায়। এরপর সে ধূসর রঙের একটি টি-শার্টের ওপর নিমার্ণ শ্রমিকদের সবুজ রঙের ভেস্ট পরে পালিয়ে যায়।’ একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এরপর গুলি চালানো হয়।

চারপাশে ধোঁয়া আর রক্তাক্ত মানুষ পড়ে ছিল। খুবই ভয়াবহ ব্যাপার ছিল। যে পরিমাণ গুলি চালানো হয়েছে তাতে অনেক হতাহত হয়ে থাকবে।’ এদিকে পুলিশ আরও জানিয়েছে, স্টেশনে অবিস্ফোরিত বিস্ফোরকসহ বেশ কয়েকটি ডিভাইস পাওয়া গেছে। উচ্চ ধারণক্ষমতার ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। তবে বন্দুকধারীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।


আরোও অন্যান্য খবর
Paris