সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নিষেধাজ্ঞার পরই রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

Paris
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর পরিপ্রেক্ষিতে অনেক আগেই রাশিয়া থেকে জ¦ালানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে রাশিয়ার তেল, গ্যাস তথা জ¦ালনির উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে ইউরোপ। তবে ইউরোপীয় মিত্রদের এমন চাপের বিপরীতে অবস্থান করে নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি রুশ সংবাদমাধ্যম।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপসচিব মিখাইল পোপভের বরাত দিয়ে চীনের দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুধু রাশিয়া থেকে তেল আমদানি করছে না। বরং গত সপ্তাহে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি ৪৩ শতাংশ বা প্রতিদিন ১ লাখ ব্যারেল বাড়িয়েছে তারা। সমালোচকদের ইঙ্গিত করে এই রুশ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের তোয়াক্কা না করেই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর যুক্তরাষ্ট্র যে এমন চমক দেবে, সেটা ইউরোপের আগেই বোঝা উচিত ছিল। তিনি আরো বলেন, শুধু তেল নয়, জরুরি পণ্য হিসেবে অনুমোদন দিয়ে রাশিয়া থেকে খনিজ সার আমদানি করতে মার্কিন কোম্পানিগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশের পর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনে হামলা শুরু করার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। অর্থনীতির চালিকা শক্তি দেশটির জ¦ালানি তেলে নিষেধাজ্ঞার কথাও ভাবে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আমেরিকা ও যুক্তরাজ্য উভয়ের কাছ থেকেই চাপের সম্মুখীন হচ্ছে ইউরোপ। কিন্তু রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরশীলতার কারণে ইউরোপের পক্ষে সেটা সম্ভব হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris