রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

গ্যাস-বিদ্যুৎ-ডিসিসির ডাটাবেজ যাচাই করে করজাল বাড়াতে চায় এনবিআর

Paris
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্যাস-বিদ্যুৎ ও সিটি কর্পোরেশনের ডাটাবেজ যাচাই করে করজাল বিস্তৃত করতে চাচ্ছে। এনবিআর সংশ্লিষ্টদের ধারণা বিদ্যুৎ, গ্যাস আর সিটি কর্পোরেশনের ডাটাবেজ যাচাই করতে পারলে অন্তত ২ কোটি করদাতা বেরিয়ে আসবে। ওই কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতের করদাতা শনাক্তে সহযোগিতা চেয়ে এনবিআর থেকে বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় এবং অধিদফতরে চিঠি দেয়া হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে ৪টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও দুটি সংস্থা রয়েছে। বিতরণ কোম্পানিগুলো হলো- ডিপিডিসি, ডেসকো, নেসকো ও ওজোপাডিকো। আর দুটি সংস্থা হলো-পল্লী বিদ্যুৎ ও পিডিবি। সেখানে সারাদেশে আবাসিক গ্রাহকের সংখ্যা ৪ কোটি ১৯ লাখ। আর ৪ লাখ ৮৬ হাজার বাণিজ্যিক সংযোগ রয়েছে। তাছাড়া দেশে ৬টি গ্যাস বিতরণকারী কোম্পানি রয়েছে। সেগুলো হলো তিতাস গ্যাস, কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড।

সেখানে সারাদেশে আবাসিক ও বাণিজ্যিক বৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী প্রায় ৪৪ লাখ গ্রাহক। সূত্র জানায়, ঢাকার দুই সিটিকে ডিজিটাল সার্ভের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। দুই সিটি কর্পোরেশনকে ডিজিটাল সার্ভের আওতায় আনতে পারলে সেখান থেকে অন্তত ৫০ লাখ করদাতা করনেটে চলে আসবে বলে এনবিআরের ধারণা। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, টিআইএন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও এনবিআর এখনো কঠোর হচ্ছে না। এনবিআর চায় করদাতারা নিজ উদ্যোগে রিটার্ন দাখিল করু। ইতিমধ্যে ডোর টু ডোর সার্ভে শুরু করেছে এনবিআর। সিটি কর্পোরেশন, বিদ্যুৎ, গ্যাসসহ সেবা প্রদানকারী সংস্থা থেকে সেকেন্ডারি ডেটা নিয়ে যাচাইয়ের মাধ্যমে এনবিআর করদাতা বাড়াতে চায়।


আরোও অন্যান্য খবর
Paris