৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

বাগমারায় আঙ্গুর চাষে সফলতার সম্ভাবনা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থনীতি, কৃষি, রাজশাহী
বাগমারায় আঙ্গুর চাষে সফলতার সম্ভাবনা
বিজ্ঞাপন

নুর কুতুবুল আলম : রাজশাহীর বাগমারায় ইউটিউব দেখে বিদেশি ফল আঙ্গুর চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের কৃষক বোরহান উদ্দিন বাবু থান্দার ও তাঁর পুত্র ইমাম হাসান সাগর। প্রায় দুই বিঘা জমিতে আঙ্গুর চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন। ১০ মাস পূর্বে ৩৫৪ টি চারা রোপণ করছিলেন। ব্ল্যাক ম্যাজিক, এ্যাকোলো, গ্রিণ লং সহ কয়েক জাতের আঙ্গুর চাষ করেছেন। শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পান বরজে এ আঙ্গুর চাষ করায় খরচ কিছুটা কম হয়েছে। এপর্যন্ত ৭/৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। প্রতিটি গাছে প্রায় ২০/২৫ কেজি ফল এসেছে। আঙ্গুর চাষে অতিরিক্ত সার, কীট নাশকের প্রয়োজন হয় না। মাঝে মধ্যে স্বল্পমাত্রার কীটনাশক স্প্রে করতে হয়। বাগান পরিচর্যায় নতুন কর্মসসংস্থানের সৃষ্টি হয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে মোটা অংকের লাভের আশা করছেন কৃষক। আগামীতের আঙ্গুর চাষ বাড়াতে নিজ পরিচর্যায় চারাগাছ লালনপালন করছেন। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক বলেন, কৃষক নিজ উদ্যোগে বিদেশি ফল আঙ্গুর চাষ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমি বাগান পরিদর্শন করেছি। কৃষি বিভাগ তাঁদের পাশে থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন