৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান

প্রকাশিত: ২ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত শুক্রবার রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন খোকন এর নিজ বাসভবনে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন হেতেম খা কফিল উদ্দিন আহমেদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন হেতেম খা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান ও উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রাক্তন সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষারএছাড়াও উপস্থিত ছিলেন সোনাদিঘি মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মামুনুর রশিদ ও সহকারী পেশ ইমাম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, নেসকোর প্রেস ইমাম মাওলানা মোঃ খিজির হোসেন, হেতেম খা বড় মসজিদের পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম আল আজহারী, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ আইয়ুব আলী সহ ১১ নং হেতেম খা সবজি পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সারওয়ার হোসেনের জীবিত ও মৃত আত্মীয়-স্বজনের কল্যাণার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো দেলওয়ার হোসেন স্মৃতি সংঘ মিডিয়া সেল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন