সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁয় উৎসবমুখর পরিবেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সমাপনী দিনের কার্যক্রম শেষে বিশাল অংকের ঋণ আদায় ও অর্জিত মুনাফার তথ্য নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে নওগাঁ জোনে মোট ১১ কোটি ২০ লক্ষ টাকা আদায় হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের বকেয়া বা খেলাপি (শ্রেণীকৃত) ঋণ আদায় হয়েছে ২ কোটি ৬৫ লক্ষ টাকা। বিশেষ এই ক্যাম্পের প্রথম দিনে শুধুমাত্র নওগাঁ সদর শাখাতেই সরাসরি ৫২ লক্ষ টাকা আদায় হয়েছিল।
এদিকে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রাকাব নওগাঁ জোন ব্যাংকিং কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই জোনে ৪৫০ কোটি টাকা আমানতের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ১০ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে। এই সাফল্যের মাধ্যমে রাকাব-এর সকল জোনের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নওগাঁ।
উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম বলেন, “আমরা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের হালখাতায় গ্রাহকদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমানত বৃদ্ধি ও ঋণ আদায়ের এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে চাই।”
রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণের স্থিতি কমিয়ে আনা। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, ব্যাংকের প্রতি তাদের আস্থা বেড়েছে। নিয়মিত ঋণ পরিশোধের ফলে কৃষকরা এখন পুনরায় নতুন ঋণ সুবিধা নিতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, প্রতি বছরই বাংলা নববর্ষ উপলক্ষে জোন ভিত্তিক এ ধরনের হালখাতা ও মেলার আয়োজন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এবারের হালখাতায় বিপুল পরিমাণ ঋণ আদায় ও মুনাফা অর্জনে ব্যাংকের তারল্য ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


আরোও অন্যান্য খবর
Paris