শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ

Paris
Update : শনিবার, ২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীতে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার (০২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি উত্তোলন এবং শ্রমিকদের দ্বারাও ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে রাত্রিকালীন ড্রেনের কাদামাটি উত্তোলন করা হবে।
তিনি আরো বলেন, আমরা নাগরিকদের কল্যানে কাজ করে যাচ্ছি। নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা যেন আমরা না ফেলি। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শনিবার শুরুতে বর্ণালীর ঢালান রেল ক্রসিং এলাকায় বড় এক্সাভেটর দ্বারা প্রাইমারি ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর নগরীর মুথুরডাঙ্গার মোড় এলাকায় শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন, সিটি হাট এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন, ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন এবং ৬ নম্বর ওয়ার্ডে আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন থেকে কাদামাটি উত্তোলন কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris