২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
বিজ্ঞাপন

মহান মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি বলেন, ‘মহান মে দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। পহেলা মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁদের সেই সংগ্রাম আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে। শ্রমিকরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে একটি সমৃদ্ধ নগর, শক্তিশালী অর্থনীতি এবং উন্নত দেশ। রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মহান দিবসে আমরা অঙ্গীকার করি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং উন্নয়নের সুফল সকলের মাঝে সমভাবে বণ্টনে আমরা একসাথে কাজ করবো। সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।’-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন