রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজস্ব আদায় বেড়েছে ২৩ দশমিক ৫৭ ভাগ

Paris
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

এফএনএস : ২০২০-২১ অর্থবছর (৩০ জুন পর্যন্ত) রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৫৮২ কোটি টাকা, রাজস্ব আদায় বৃদ্ধির এই হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। রপ্তানির পরিমাণ ১৫ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার‌্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশ্রয়ণ ২ প্রকল্পের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে মোট ৫৪ হাজার ৪৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহনির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতের অর্থ বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা জাতীয় বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ এবং জিডিপির ৩ দশমিক ০১ শতাংশ।

প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪৭ শতাংশ। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২৫৫৪ মার্কিন ডলার। এফডিআই সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ২৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার। খাদ্য মজুতের পরিমাণ ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন।


আরোও অন্যান্য খবর
Paris