সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

দৃষ্টিনন্দন বাতিতে সজ্জিত হচ্ছে রাজশাহী মহানগরী

Paris
Update : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোটবনগ্রাম হয়ে মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন কাজ শুরু হয়েছে। ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সড়কে বসানো হবে ২৮৫টি পোল। এরমধ্যে ২৪০টি পোলে দুটি করে মোট ৪৮০ সড়কবাতি এবং ৪০টি পোলে একটি ৪০টি সড়কবাতি বসানো হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন কাজ বাস্তবায়ন হচ্ছে।

রাসিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট জানান, প্রথম ধাপে ২ দশমিক ৫ কিলোমিটার সড়কে ৮৭টি পোলে ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাল্ব লাগানো হচ্ছে। গত বুধবার থেকে প্রথম অংশে সড়কবাতি লাগানো শুরু হয়েছে। ইতোমধ্যে যা দৃশ্যমান হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি অংশে সড়কবাতি লাগানো হবে। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোটবনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিমমুখি ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ করেছে রাজশাহী সিটি কবর্পোরেশন।

সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ এবং ৩২৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘের ফ্লাইওভার নির্মিত হয়েছে। এদিকে নগর ভবন হতে সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া হয়ে সোনাদিঘী মোড় হয়ে রাণীবাজার বাটার মোড় পর্যন্ত ৯৬টি দৃষ্টিনন্দন পোলে ৯৬টি সড়কবাতি বাসানো কাজ সম্পন্ন হয়েছে। যা আলো ছাড়ানোর অপেক্ষায় রয়েছে বলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

মেয়র কন্যার পরিদর্শন : রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সড়কবাতি স্থাপন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।এদিকে আলিফ লাম মীম ভাটার মোড় হতে চৌদ্দপায়া পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন পরিদর্শন করেছেন পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু ,১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজীব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সড়কে বসানো হবে ২৮৫টি পোল। এরমধ্যে ২৪০টি পোলে দুটি করে মোট ৪৮০ সড়কবাতি এবং ৪০টি পোলে একটি ৪০টি সড়কবাতি বসানো হবে।

প্রথম ধাপে ২ দশমিক ৫ কিলোমিটার সড়কে ৮৭টি পোলে ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাল্ব লাগানো হ”েছ। গতকাল বুধবার (১৭ নভেম্বর) থেকে প্রথম অংশে সড়কবাতি লাগানো শুরু হয়েছে, ইতোমধ্যে যা দৃশ্যমান হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি অংশে সড়কবাতি লাগানো হবে। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে।


আরোও অন্যান্য খবর
Paris