সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বাবাকে হত্যায় ছেলের আমৃত্যু কারাদণ্ড

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এফএনএস : জামালপুরে বাবাকে হত্যার দায়ে মো. রুকনুজ্জামান খোকন (৩৪) নামে এক যুবকের আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বলেন, হত্যাকাণ্ডের অভিযোগে রুকনুজ্জামান খোকনকে অমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডা দিয়েছেন আদালত। আসামি বর্তমানে কারাগারে আছেন। মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারবাড়ি) গ্রামে পারিবারিক জমিজমা বণ্টনকে কেন্দ্র করে অজর ওরফে রজব উদ্দিন ও তার ছেলে রুকনুজ্জামান খোকনের মধ্যে বিরোধ ছিল।

এর জের ধরে ২০১২ সালের ২১ জুলাই দিবাগত রাত সোয়া ৩টার দিকে সেহরি খাওয়া অবস্থায় রুকনুজ্জামান তার বাবাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মোছা. কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন। আদালত মামলার দীর্ঘ শুনানি এবং ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris