সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা

Paris
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : আবারো বন্ধ হলো রাজশাহী থেকে আন্তঃজেলা ও অভ্যন্তরিন রুটের বাস চলাচল। গত কয়েকমাসে তিন থেকে চারবার গট্টগোল ও আন্তদ্বন্দ্বের কারনে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বন্ধ করা হলো গাড়ির চাকা। আগেরদিন সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, নির্বাচন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা চলমান থাকাবস্থায় শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে আলোচনাস্থল ত্যাগ করে বাস টার্মিনালে চলে আসে। এবং বিভিন্ন দাবি উত্থাপন সাপেক্ষে শ্রমিকরা মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে কর্মবিরতির ডাক দেয়। তারই প্রেক্ষিতে জেলার অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আর্থিক হিসাব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, কমিটির প্রধান হিসেবে জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন ও বাস মালিক সমিতির একজন করে প্রতিনিধিকে রাখার কথা ছিল। তবে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। সোমবারের সেই বৈঠক শেষে শ্রমিকদের একটি অংশ রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় নজরুল ইসলাম হেলালের মালিকানাধীন স্বরণী স্পেশাল (নিউ হিমাচল) পরিবহনের কাউন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তার একটি বাসেও ভাঙচুরের চেষ্টা করা হলে অন্য শ্রমিকরা বাধা দেন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করলে রাজশাহীর লোকাল রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা হারুন বলেন, প্রশাসনের মধ্যস্থতায় সোমবার রাতেই দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে কর্মবিরতির কারণে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী জেলার অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক আছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে। রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন-সমর্থিত বর্তমান কমিটির নেতারা নির্বাচন ছাড়াই বিদ্যমান কমিটি বহাল রাখার পক্ষে তৎপরতা চালাচ্ছেন বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে। পরে তারা কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। সেখানে অধিকাংশই বহিরাগত এবং আওয়ামী লীগ-সমর্থক ছিল বলে আমাদের ধারণা। আমরা প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চাই। শ্রমিকরা আয়-ব্যয়ের হিসাব চেয়েছেন, আমরা সেটিও দিতে প্রস্তুত ছিলাম। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মুস্তারি বেগম বলেন, গতকালের বিষয়টি মীমাংসা হয়েছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরোও অন্যান্য খবর
Paris