রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ফের বাড়লো ভোজ্যতেলের দাম

Paris
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সরকার আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে অপরিশোধিত সয়াবিন ও পামতেলের দাম পুনর্নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো। ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাপরিচালক বিশ্বজিৎ সাহাএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিলিটার খোলা সয়াবিন তেল বাজারে সর্বোচ্চ ১২৯ টাকা দরে বিক্রি হবে। প্রতিলিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা।

পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ৭২৮ টাকা। প্রতিলিটার খোলা পাম সুপারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা। তিনি জানান, চলতি বছরের মে মাসে প্রতিলিটার খোলা সয়াবিনের দাম ১২৯ টাকা নির্ধারণ করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ ও জনসাধারনের কথা বিবেচনা করে লিটার প্রতি চার টাকা কমিয়ে ১২৫ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবারের বৈঠকে মে মাসের নির্ধারিত দর প্রতিলিটার ১২৯ টাকাই পুনর্নির্ধারণ করা হলো। সেই বিবেচনায় খোলা সয়াবিনের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেন বিশ্বজিৎ সাহা।


আরোও অন্যান্য খবর
Paris