সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

কাশ্মিরে আঞ্চলিক নির্বাচনে জয় পেল ইমরান খানের দল

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এফএনএস : কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ-পিটিআই। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার আবদুল রশিদ সুলেহরিয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার কঠোর নিরাপত্তার মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়।

কাশ্মীরের ৪৫ টি আসনের মধ্যে পিটিআই ২৫টি, বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি -পিপিপি পেয়েছে ১০টি এবং নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ -পিএমএল-এন) পেয়েছে মাত্র ৬ টি আসন পেয়েছে। ফলাফল ঘোষণার পর নির্বাচনে ইমরান খানের দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলগুলো।

তবে সুষ্ঠ নির্বাচনের দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশন। ভোটের দিন সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য সহ ছয়জন নিহত হয়। আহতও হয় বেশ কয়েকজন।


আরোও অন্যান্য খবর
Paris