সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে এক নারীর শরীরে এবার জিকা ভাইরাস শনাক্ত

Paris
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

এফএনএস : করোনার মধ্যেই এবার ভারতের কেরালায় এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ২৪ বছর বয়সি এক নারী আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। গেল ৭ই জুন তিনি সন্তান জন্ম দিয়েছেন।

উপসর্গ দেখা দেয়ায় গেল ২৮শে জুন তাকে হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আক্রান্ত সন্দেহে আরও ১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। অন্তঃসত্ত্বারা আক্রান্ত হলে ভ্রুনের ক্ষতি করতে পারে জিকা ভাইরাস। গর্ভের শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। জিকা ভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে, জ¦র, ত্বকের ফুসকুড়ি, পেশী ও জয়েন্টে ব্যথা, অস্থিরতাবোধ এবং মাথাব্যথা।


আরোও অন্যান্য খবর
Paris