সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

অ্যাপল ডেইলির শেষ সংস্করণ কিনতে ভিড়

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : বন্ধ হয়ে গেল হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি সংবাদপত্র অ্যাপল ডেইলি। ২৬ বছরের পুরনো পত্রিকার ডিজিটাল সংস্করণও বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আর আপডেট হবে না। শেষ সংস্করণ বের করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়ে হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি প্রত্রিকা অ্যাপল ডেইলির কর্মীরা। বুধবার মধ্যরাতেই বের হয় শেষ সংস্করণটি। এরমধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৬ বছর পর এদিন শেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে জনপ্রিয় এই সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়।

এর আগে বুধবারই নিরাপত্তার কথা বলে পত্রিকাটি বন্ধ করার কথা জানায় পত্রিকাটি। ট্যাবলয়েড পত্রিকাটি চীন ও হংকংয়ের শাসকদের সমালোচনায় মুখর ছিল। প্রায় ৩০টি প্রতিবেদনে জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক ও পাঁচজন নির্বাহীকে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমি লাই আগে থেকেই নানা অভিযোগে কারাগারে রয়েছেন।

এ ছাড়া পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট তিন কোম্পানির সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে সংবাদ প্রকাশের জেরে দেশটির বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে গত সপ্তাহে ট্যাবলয়েড পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালায় দেশটির পুলিশ। এ সময় তারা পত্রিকাটির প্রধান সম্পাদক ও পাঁচজন কার্যনির্বাহীকে আটক করে। পাশাপাশি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করে দেয়।


আরোও অন্যান্য খবর
Paris