সর্বশেষ সংবাদ
বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

পোরশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Paris
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে উর্মি খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উর্মি খাতুন নিতপুর জেলেপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাড়ির পাশের পুকুরে ঘটনাটি ঘটে। জানা গেছে, শিশু উর্মির মা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে ধান শুকাচ্ছিলেন।

এসময় মায়ের সাথে উর্মি ছিল। স্বল্প সময়ের জন্য উর্মিকে রেখে তার মা বাড়িতে আসেন। এরই মধ্যে উর্মি পুকুরে নেমে পড়ে। কিছু সময় পর স্থানীয়রা উর্মিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris