সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

ভারতে ৯১ দিন পর শনাক্ত ৫০ হাজারের নিচে

Paris
Update : বুধবার, ২৩ জুন, ২০২১

এফএনএস : ভারতে ৯১ দিন পর শনাক্তে ৫০ হাজারের নিচে নেমে এসেছে। সোমবার দেশটিতে শনাক্ত হয়েছে ৪২ হাজার ভারতে কমেছে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। সোমবার ভারতে করোনা সংকমণ ৪২ হাজারে নেমে এসেছে যা গত তিন মাসে সর্বনিম্ম। ভারতে করোনাভাইরাস মোকাবিলায় টিকা দেয়ার ব্যাপারে নতুন কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। টিকা দেয়ার প্রথম দিন সোমবার ৮৬ লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হয়েছে।

প্রথম দিন দুই লাখ মানুষকে টিকা দেয়ার কথা থাকলেও ব্যাপক জনগোষ্ঠীকে টিকা দেয়ার এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কলম্বিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনার তৃতীয় ঢেউ হানা দিয়েছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এরইমধ্যে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন ও শয্যা সংকট।

চলতি সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফ্রান্স ও তুরস্কসহ বিভিন্ন দেশে শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ। ফ্রান্সের প্যারিসে করোনা সংক্রমণ কমায় গণ জমায়েত শুরু দেশবাসী। মাস্ক বিহীন ভাবেই অংশগ্রহণ করছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে।

শুধু দেশটির জনগন নয় গেল সোমবার সয়ং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। তুরস্কেও কমেছে করোনা সংকমণ। তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আগামী জুলাই মাস থেকে লকডাউন পুরোপুরি তুলে নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris