সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মুসলমানদের ওপর হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন

Paris
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

এফএনএস : কানাডার অন্টারিও প্রদেশে গাড়ি চাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার কানাডার অ্যাটর্নি জেনারেল হত্যাকারী ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানের বিরুদ্ধে সন্ত্রাসি আইনে বিচার শুরুর পক্ষে রায় দেন।

ফলে এখন থেকে নাথানিয়ালের বিচারকাজ পরিচালনা হবে কানাডার প্রচলিত সন্ত্রাসী হামলা আইনে। পুলিশ জানিয়েছে, হামলাকারী, ২০ বছর বয়সি ন্যাথানিয়েল ভেল্টম্যান পূর্বপরিকল্পিতভাবে ওই মুসলিম পরিবারের ওপর হামলা চালায়। পরিবারটি মুসলিম বলে ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলাটি চালানো হয়েছে।

ইসলামবিদ্বেষই হামলার এমকাত্র উদ্দেশ্য বলে জানায় পুলিশ। বেশ কিছুদিন ধরেই স্থানীয় মুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল হামলাকারী। গেল ৬ই জুন সন্ধ্যায় অন্টারিওর লন্ডন শহরে হাটতে বের হয়ে বর্ণবাদী ওই হামলায় নিহত হন সৈয়দ আফজাল, তার ৭৪ বছর বয়সি মা, স্ত্রী এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল।

প্রাণে বেঁচে যায় তাদের ৯ বছর বয়সি ছেলে। সোমবার আদালতে শুনানির সময় ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানেকে ভার্চুয়ালি হাজির করা হয়। আগামী ২১ জুন তাকে আবার আদালতে হাজির করা হবে। এর আগে ২০১৭ সালে কানাডা একই ধরনের ঘটনায় প্রাণ হারান ৬ মুসলিম ব্যক্তি।


আরোও অন্যান্য খবর
Paris