সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

বিহারে সংখ্যা সংশোধনের পর ভারতে দৈনিক মৃত্যুর বিশ্বরেকর্ড

Paris
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

এফএনএস : ভারতের বিহার রাজ্য কোভিড-১৯ এ ভুগে বাড়িতে অথবা বেসরকারি হাসপাতালে মৃত্যু হওয়া রোগীদের গণনায় ধরে সংখ্যা সংশোধনের পর দেশটিতে দৈনিক মৃত্যুর বিশ্বরেকর্ড হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহারের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার তাদের কোভিড-১৯ জনিত মৃত্যুর মোট সংখ্যা সংশোধন করে প্রায় ৫৪০০ থেকে বাড়িয়ে ৯৪২৯ করে, এতে ২৪ ঘণ্টায় দেশটির মোট মৃত্যু বৃদ্ধি পেয়ে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে ৫৪৪৪ জনের মৃত্যু হয়েছিল, যা এতদিন বিশ্বে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। ভারতে বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় নতুন ৯৪ হাজার ৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এদের নিয়ে দেশটিতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৭৬ জনের। দেশটিতে পরীক্ষায় প্রতি ১০০ জনের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত আছে। টানা তিন দিন ধরে পজিটিভির হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। ভারতজুড়ে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ কোটিরও বেশি ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

করোনাভাইরাসের বিভিন্ন ধরনের কারণে সংক্রমণ নতুন মাত্রা পাচ্ছে জানিয়ে ধারাবাহিকভাবে পরিবর্তিত হতে থাকা ভাইরাসের মোকাবেলায় ভারতকে টিকাদান কর্মসূচীর গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আরোও অন্যান্য খবর
Paris