সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস ছড়ানো নিয়ে নতুন দাবি

Paris
Update : বুধবার, ৯ জুন, ২০২১

এফএনএস : চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ বলেছেন, চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যেসব দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন এবং বেইজিং এ ধরণের তৎপরতার নিন্দা জানাচ্ছে। চীনা মুখপাত্র আরও বলেন, কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ণয় একটি বৈজ্ঞানিক বিষয়। বিশ্বের সব বিজ্ঞানীর উচিত এ বিষয়ে চেষ্টা চালানো।

এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল নতুন করে এক প্রতিবেদনে দাবি করেছে, চীনের উহানের একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে যা অনুমান করা হচ্ছে তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন। এই অনুমানের ভিত্তি রয়েছে বলেও তাতে দাবি করা হয়েছে। ২০২০ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি’র এ-সংক্রান্ত এক গবেষণার প্রতিবেদনের ভিত্তিতে এ দাবি করা হয়েছে।

তবে লরেন্স লিভারমোর গবেষণাকেন্দ্র ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের ওপর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই এর উৎপত্তির জন্য চীনকে দায়ী করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প করোনাভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে অভিহিত করতেন।


আরোও অন্যান্য খবর
Paris