সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মার্কিন বন্দরে ইসরায়েলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি শ্রমিকদের

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

এফএনএস : ফিলিস্তিনিদের সমর্থনে আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। এবিসি সেভেন নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

একই সঙ্গে এই প্রতিবাদ আয়োজনকারী লারা কিশওয়ানী বলেন, ‘যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপর এই বর্বরতা বন্ধ না হবে ততোদিন পর্যন্ত ইসরায়েলকে আমেরিকার সহায়তা বন্ধের জন্য আমাদের অবস্থান আরও কঠোর হতে হবে এবং করদাতা হিসেবে এটা সকলের জন্য দায়িত্ব।’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে শুক্রবার ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন। ইসরায়েলি জাহাজটি এশিয়া থেকে বিভিন্ন পণ্য নিয়ে ওকল্যান্ড বন্দরে নোঙ্গর করলে খালাস করা নিষিদ্ধ করেন ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা।

ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।


আরোও অন্যান্য খবর
Paris