সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

ভারতের হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

এফএনএস : ভারতের হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। ওই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে এই ভয়ানক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ৬৫০ জন। খবর এনডিটিভির। এক সংবাদ সম্মেলনে মনোহর লাল খাত্তার বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে।

এর মধ্যে ৫৮ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন। অপরদিকে ৬৫০ জন চিকিৎসা নিচ্ছেন। তিনি জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি হাসপাতালে ইতোমধ্যেই এসব ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৬ হাজার ইঞ্জেকশনের শিশি হাতে পেয়েছি।

আগামী দুই দিনে আমরা আরও ২ হাজার ইঞ্জেকশন পাব। এ ছাড়া আরও ৫ হাজার ইঞ্জেকশনের অর্ডার দেয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমিকোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ২০ থেকে ৭৫য়ে বাড়ানোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

কোনো বিলম্ব না করে রোগীদের জন্য ওষুধ সহজলভ্য রাখতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন অনিল ভিজ। একই সঙ্গে ইঞ্জেকশন এবং অন্যান্য ওষুধের ক্ষেত্রেও যেন সঙ্কট তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris