সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

জাতিসংঘকে এড়িয়ে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত আসাদ

Paris
Update : শনিবার, ২৯ মে, ২০২১

এফএনএস : ৯৫.০১ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল-আসাদ। বৃহস্পতিবার সিরিয়ার পার্লামেন্টের প্রধান হামুদা সাবাগ এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল ঘোষণা করেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বাশার আল-আসাদ ৯৫.০১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৭৮ শতাংশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে ৫৫ বছর বয়সী আসাদকে আরও সাত বছর সিরিয়া শাসনের সুযোগ করে দিল।

তবে, যুদ্ধবিধ্বস্ত দেশটির নির্বাচন ও আসাদের জয়কে বিরোধীদল ও পশ্চিমা দেশগুলো ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে। নতুন সংবিধান ও রাজনৈতিক সমঝোতা আনতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অধীনে সিরিয়ায় নির্বাচন করতে চেয়েছিল জাতিসংঘ। তবে, জাতিসংঘকে এড়িয়েই আসাদ নির্বাচন করেন এবং জয় লাভ করেন।


আরোও অন্যান্য খবর
Paris