সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শাহজালালে এককেজি সোনাসহ বিমানের কর্মী গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : কাস্টমস প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ দশমিক ১৬০ কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন টেকনিশিয়ান হেলপারকে গ্রেপ্তার করেছেন। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কাস্টম হাউস। ঢাকা কাস্টম হাউস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক এই কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ, যিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা জানতে পারেন যে, দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট নম্বর বিজি ৫০৪৬ এর মাধ্যমে সোনা চোরাচালান হবে। চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন এবং নজরদারি করতে থাকেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর বি জি ৫০৪৬ এ রামেজিংকালে বিমানের অভ্যন্তরে থাকা এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিটের হাতলে সোনা থাকার বিষয়ে স্বীকার করেন তিনি। ঝন্টুর দেওয়া তথ্য অনুযায়ী উড়োজাহাজের ২১-সি নম্বর আসনের হাতলের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ১.১৬০ কেজি সোনা উদ্ধার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। জব্দ সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার বিমানকর্মীকে থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris