সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর গুলিতে ৪৩ শিশু নিহত’

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরুর পর দেশটির সশস্ত্র বাহিনীর গুলিতে অন্তত ৪৩ শিশু নিহত হয়েছে। বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, জান্তা সরকারবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার দুইজন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৫৩৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে দুঃস্বপ্নের পরিস্থিতি বিরাজ করছে। গুলিতে সবচেয়ে কম বয়সী সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

এর আগে, সামরিক জান্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বাধতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘে মিয়ানমারের দূত ক্রিস্টিন বার্গনার। এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র বিরুদ্ধে জান্তা সরকার, সরকারি গোপনীয়তা অমান্যের দায়ে নতুন অভিযোগ এনেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সু চি’র আইনজীবী। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দেশটিতে তারবিহীন ব্রডব্যান্ড পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে জান্তা সরকার।


আরোও অন্যান্য খবর
Paris