সর্বশেষ সংবাদ
চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন

রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি

Paris
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাকিবুল হোসেন শাহীন, দুর্গাপুর : রাজশাহীর বিভিন্ন হাটে কাঁচা পাটের দাম বেড়েছে। মানভেদে প্রতি মণ পাট ৪৩০০ থেকে ৫০০০ টাকা দরে বিক্রি হ”েছ। ভালো দাম পেয়ে খুশি জেলার কৃষকরা। সরেজমিনে দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা হাট ঘুরে দেখা যায়, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাটের হাট জমে ওঠে। কৃষকরা ট্রাক-ভ্যানে করে পাট নিয়ে আসছেন। ব্যবসায়ীরা দাঁড়িপাল্লায় মেপে পাট কিনছেন। দুর্গাপুরের দেবীপুরের কৃষক আব্দুল আজিজ বলেন, গত সপ্তাহে মণ ৪১০০ টাকা ছিল। আজকে ৪০০০ টাকা দরে বিক্রি করলাম। দাম ভালো থাকায় লাভের আশা করছি। পুঠিয়ার ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাজারে ভালো মানের পাটের চাহিদা বেশি। ৪৮০০-৫০০০ টাকা দরেও বিক্রি হ”েছ। ঢাকা-নারায়ণগঞ্জের পাইকাররা আসছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১৮ হাজার ৩৯ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর ছিল ১৭ হাজার ৩০৫ হেক্টর। অর্থাৎ এক বছরে ১০৯৪ হেক্টর আবাদ বেড়েছে। এবার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৯ হাজার ৩ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, “কৃষকদের সঠিক সময়ে পাট কাটা ও ভালোভাবে জাগ দেওয়ার পরামর্শ দেওয়া হ”েছ। দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি।


আরোও অন্যান্য খবর
Paris