সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন বাগমারায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৬ পরীক্ষার্থী হাসপাতালে লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার প্রধানমন্ত্রীর মাধ্যমে রাজশাহীর ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করা হবে : ভূমিমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শ্রমিক সংকটে বাগমারায় পাট ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন

Paris
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইউসেপ বাংলাদেশের রাজশাহী অঞ্চল পরিদর্শন করেছে। রোববার (১৯ জুলাই) অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডিপার্টমেন্ট অব ফরগেইন অ্যাপেয়ার্স এন্ড ট্রেড (ডিএফএটি)-এর চার সদস্যবিশিষ্ট একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে ইউসেপ বাংলাদেশের রাজশাহী অঞ্চল পরিদর্শন করেন তারা।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডিপার্টমেন্ট অব ফরগেইন অ্যাপেয়ার্স এন্ড ট্রেড (ডিএফএটি)-এর ফার্স্ট সেক্রেটারি সাঈদ হায়দার। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ছিলেন ডিজাইন কনসালটেন্ট ক্রিস্টিনা নরথ, ডিজাইন কনসালটেন্ট ক্যাথি জয়ী এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব সাবেথ আহমেদ। ইউসেপ বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ইউসেপ বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ, ড্রাইভিং, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং জেনারেল কেয়ারগিভিং (সেবা প্রদান) ট্রেডে পরিচালিত হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দক্ষতা উন্নয়নে ইউসেপ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক, কর্মবাজার-চাহিদাভিত্তিক এবং বাস্তবমুখী প্রশিক্ষণ পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন।
ডিজাইন কনসালটেন্ট ক্রিস্টিনা নরথ তাঁর বক্তব্যে কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ, লিঙ্গ-সংবেদনশীল পাঠ্যক্রম উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ উদীয়মান প্রযুক্তির সঙ্গে প্রশিক্ষণ ব্যবস্থার সামঞ্জস্য বিধান এবং শিল্পখাতের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে উভয় পক্ষ বাংলাদেশের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণী, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা ও চলমান অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আরোও অন্যান্য খবর
Paris