সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন বাগমারায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৬ পরীক্ষার্থী হাসপাতালে লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার প্রধানমন্ত্রীর মাধ্যমে রাজশাহীর ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করা হবে : ভূমিমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শ্রমিক সংকটে বাগমারায় পাট ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

Paris
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুলাই মাসের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে নগরের চণ্ডীপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী মহানগরসহ জেলার নয়টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার টিসিবির এ সুবিধা পাচ্ছেন শহরের ৩৬টি এবং উপজেলা পর্যায়ে ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি জানান, এবার ৪৫৮ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেওয়া হচ্ছে। পাশাপাশি দুটি সাবান রাখা হয়েছে। দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের মূল্য ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা। এছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছানুযায়ী নেওয়া যাবে। অর্থাৎ, কেউ চাইলে সাবান কিনতে পারবেন, আবার না চাইলেও বাধ্যতামূলক নয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের এ সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris