সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ভাবিকে ধর্ষণের পর বন্ধুদেরও শয্যাসঙ্গী না হওয়ায় মারপিট!

Paris
Update : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : স্বামী সিএনজিচালিত অটোরিকশার চালক। ফলে প্রায়ই রাতে তাকে বাইরে থাকতে হয়। এ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে চাচাতো দেবর। একদিন রাতে ঘরে ঢুকে ভাবিকে ধর্ষণ করেন। আর ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দিনের পর দিন ভাবিকে ধর্ষণ করেন। একপর্যায়ে নিজের বন্ধুদের সঙ্গেও ভাবিকে শারীরিক সম্পর্ক করতে বলেন। কিন্তু ওই নারী রাজি না হওয়ায় তাকে মারপিট করলে ঘটনা প্রকাশ পায়। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে। ওই নারী বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি জানান, ৫ বছর আগে বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা এক সিএনজিচালিত অটোরিকশার চালকের সাথে তার বিয়ে হয়। স্বামী প্রায়ই জীবিকার তাগিদে বাইরে থাকেন। এ সুযোগে চাচাতো দেবর মৃত বেল্লা মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (২২) তাকে বিরক্ত করত। প্রায়ই সে কুপ্রস্তাব দিত। কিন্তু লজ্জায় তিনি বিষয়টি কাউকে জানাতেন না। সম্প্রতি ওয়াহিদ মিয়া গভীর রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার কথা বলে ঘরে ও বিভিন্ন স্থানে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। গত মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে করাঙ্গী নদীর পাড়ে একটি ঝোপে নিয়ে যায় তাকে।

সেখানে ওয়াহিদ মিয়া নিজে ধর্ষণের পর তার তিন বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। এতে তিনি রাজি না হওয়ায় তাকে মারপিট করে ওয়াহিদ। এক পর্যায়ে তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের আশ্বাস দেন। বুধবার বিষয়টি সমাধানের কথা থাকলেও সমাধান না হওয়ায় বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য তিনি সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন। গতকাল বুধবার বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পদক্ষেপ নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris