দুর্গাপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে যুবলীগ নেতা জিন্নাতুর রহমান অনিক ওরফে অনিক (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর উপজেলার সিংগা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতার হওয়া জিন্নাতুর রহমান অনিক উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহাবুর রহমান ভুলুর ছেলে। হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের বিএনপি কর্মী শাহাদাত হোসেন গ্রেপ্তারকৃতসহ ৭০ জনের নামে মামলা করেন।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত সোমবার (২১অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীধরপুর গ্রামে এক কলেজছাত্রীকে ইভটিজিং করতে গিয়ে যুবলীগ নেতা ইভটিজার অনিককে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয় স্থানীয় জনতা।