সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Paris
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২৭ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী। শনিবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, কেশরহাটে অবস্থিত “খাদিজা বেকারি” নামের একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সহ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মুদির দোকানদার আলমকে ২ হাজার, কনফেকশনারী দোকানের মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আলী এবং সহকারী পরিচালক ফজলে এলাহী। অভিযানের সময় রাজশাহী জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


আরোও অন্যান্য খবর
Paris