সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

গোদাগাড়ীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

Paris
Update : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে মাদককারবারিদের গ্রেপ্তার করতে পারেনি। উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় একাটি খামারবাড়ীর ভিতরে কয়েকটি স্থানে বালির স্তুপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে এই হেরোইনগুলো রাখা ছিল।

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। এই ঘটনায় পলাতক আসামী করে খামারের মালিক ওই গ্রামের আজিজুল হকের ছেলে ফরিদুল ইসলাম ও বাড়ীর কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানার নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এ হেরোইন গুলো উদ্ধার করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে। তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি। পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আরোও অন্যান্য খবর
Paris