১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর পত্রিকা অফিস পরিদর্শনে ডিএফপি’র প্রতিনিধি দল

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর, রাজশাহী
রাজশাহীর পত্রিকা অফিস পরিদর্শনে ডিএফপি’র প্রতিনিধি দল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) কর্মকর্তারা রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকাগুলো পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন পত্রিকা অফিসে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময় কর্মকর্তারা রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকা অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং পত্রিকার কার্যক্রম ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ, উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান, অডিটর আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, দেশের গণমাধ্যমের জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন