সোমবার

১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজ আমাদের কাছে মায়ের মতো, মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব : ভূমিমন্ত্রী সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

Paris
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পাঠকপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে। এই পত্রিকার পাতায় রাজশাহী অঞ্চলের গণমানুষের কথা উঠে আসে। তাই সর্বমহলে পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। পত্রিকাটির শ্লোগান- ‘সত্যের সন্ধানে আমরা’ থেকেই বোঝা যায় এটি মানুষের সত্য কথাটা বলতে চায়। সত্য সন্ধানের এই ধারা চিরদিন অব্যাহত থাকুক। গণধ্বনি প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি, ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর রাজপাড়া এলাকার বহরমপুরে হাশেম প্লাজা ভবনের পঞ্চম তলায় পত্রিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা গণধ্বনি প্রতিদিনের সংবাদের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এই পত্রিকার সাংবাদিকরা অতীতের মতো আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা করবেন বলে এমন প্রত্যাশা করেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সহসভাপতি এবং আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এবং রাজশাহীর সংবাদ এর সম্পাদক আহসান হাবিব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান,পত্রিকাটির প্রধান প্রতিবেদক সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক মাইনুল হাসান জনি, আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার আল আমিন,সময়ের কথা ২৪ ডটকম ফরিদপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখার কর্মকর্তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফুল দিয়ে সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানান। আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজে ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন। তারা উল্লেখ করেন, স্বল্প সময়েই গণধ্বনি প্রতিদিন রাজশাহীতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris