সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুলিশ পরিচয়ে যেতেন আসামি ধরতে, অবশেষে গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

এফএনএস : গায়ে পুলিশের জ্যাকেট, হাতে ওয়াকিটকি, কোমরে পিস্তল। মোটরসাইকেলে পুলিশের স্টিকার। ইন্টারনেট থেকে ওয়ারেন্ট ডাউনলোড করে তাতে কলম দিয়ে আসামির নাম লিখে যেতেন আসামি ধরতে। দাবি করতেন মোটা অংকের টাকা। এভাবেই নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন নওগাঁর বদলগাছি থানার শাকিল হাসান (৩০)। বসবাস করতেন রাজধানীর দারুস সালাম এলাকায়। গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী ওভারব্রিজ সংলগ্ন কাঁচা লংকা রেস্তোরাঁর মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন শাকিল। টাকা না দিলে ব্যবসার ক্ষতি করা হবে বলে হুমকি দেন। উপায় না দেখে পুলিশে অভিযোগ দেন রেস্তোরাঁর মালিক। অভিযোগ পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে তিনটি পুরাতন ওয়াকিটকি, একটি পিস্তলসদৃশ গ্যাস লাইট, পুলিশের লোগো ও নিজের ছবি সম্বলিত একটি আইডি কার্ড, একটি গ্রেপ্তারি পরোয়ানার ফটোকপি, একটি এটিএম কার্ড, পুলিশ লেখা স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নেভি ব্লু রঙের স্লিভলেস জ্যাকেট ও লাল রঙয়ের হাফ হাতা গেঞ্জি উদ্ধার করা হয়। জ্যাকেটটির সামনের দিকের ডান পাশে বাংলাদেশ জেল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মনোগ্রাম লাগানো ছিল। গতকাল শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে শাকিল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে সদুত্তর দিতে ব্যর্থ হন। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করেন যে, পুলিশ কর্মকর্তা পরিচয়ে তিনি ওই রেস্তোরাঁর মালিক আবদুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তবে এখন পর্যন্ত কী পরিমাণ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন তা এখনো জানা যায়নি। এডিসি আরও বলেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আমরা শাকিলের রিমান্ড আবেদন করবো। আশা করি রিমান্ডে নিলে তার কাছ থেকে সব জানা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris